২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলার মেয়র ও তিন কাউন্সিলরের বিরুদ্ধে পৃথক দুর্নীতির মামলা

পৌরসভার অর্থ আত্মসাতের অভিযোগে মংলার পৌর মেয়র ও বিএনপি নেতা মোল্লা আবদুল জলিল এবং তিন কাউন্সিলরের বিরুদ্ধে পৃথক চারটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

বাগেরহাট, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৌরসভার অর্থ আত্মসাতের অভিযোগে মংলার পৌর মেয়র ও বিএনপি নেতা মোল্লা আবদুল জলিল এবং তিন কাউন্সিলরের বিরুদ্ধে পৃথক চারটি মামলা হয়েছে। বৃহষ্পতিবার রাতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম মংলা থানায় পৃথক এই মামলাগুলো করেন। পৌর মেয়রকে চারটি মামলায়ই আসামি করা হয়েছে। তবে এই ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মামলার আসামি তিন কাউন্সিলর হলেন- ৫ নম্বর ওয়ার্ডের মো. ইমরান, ৭ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিন এবং ৬ নম্বর ওয়ার্ডের মো. আয়ুব আলী। শুক্রবার দুপুরে এজাহারের উদ্বৃতি দিয়ে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, মোল্লা আবদুল জলিল মংলা পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে কাউন্সিলরদের নিয়ে পরষ্পর যোগসাজসে বিভিন্ন সময়ে পৌরসভার তহবিল থেকে অর্থ আত্মসাত করেন। মেয়র জলিলের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে- ২০০৫ সালের ৩ ফেব্র"য়ারি পৌর ভবনে পড়ে থাকা পুরনো মালামাল নিলামে বিক্রি করে এক লাখ ৬৬ হাজার টাকা আত্মসাত, মংলা বন্দর বাঁচাও আন্দোলনের নামে কমিটি করে ২০০৫ সালের ২২ মার্চ চেকের মাধ্যমে পৌরসভার তহবিল থেকে দুই লাখ ২০ হাজার টাকা তুলে আত