২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাত ১২ মধ্যে রাজধানীর বর্জ্য সরিয়ে ফেলা হবে: মেয়র খোকা

ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, রাত বারটার মধ্যে রাজধানীর সব এলাকা থেকে কোরবানীর বর্জ্য সরিয়ে ফেলা হবে । মঙ্গলবার বিকেল ৩টায় চানখারপুল চৌরাস্তায় কোরবানীর বর্জ্য দ্্রুত অপসারণ এবং ঢাকা মহানগরকে দ্রুত পরিচ্ছন্ন করণ কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )--ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, রাত বারটার মধ্যে রাজধানীর সব এলাকা থেকে কোরবানীর বর্জ্য সরিয়ে ফেলা হবে । মঙ্গলবার বিকেল ৩টায় চানখারপুল চৌরাস্তায় কোরবানীর বর্জ্য দ্্রুত অপসারণ এবং ঢাকা মহানগরকে দ্রুত পরিচ্ছন্ন করণ কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন । তিনি বলেন, "কোরবানীর হাটের কারণে ঢাকায় এবার কোন যানজট হয়নি। ভবিষ্যতে রাস্তার পরিবর্তে রাজধানীর বড় মাঠগুলোতে এবং পুরাতন বিমানবন্দরে পশুর হাট বসানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এতে করে স্থান সংকুলান নাও হতে পারে। কারণ ঢাকায় জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে হাটও বাড়বে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে খোকা বলেন, "কোরবানীর পশুর বর্জ ব্যবহার করে কোন বিকল্প শক্তি উৎপাদন করা সম্ভব নয়। কারণ কোরবানী পশুর বর্জ্য শক্ত প্রকৃতির নয়।" তিনি বলেন, "পুরনো ঢাকা বুধবারও পশু কোরবানী দেওয়া হবে। সিটি করপোরেশন বর্জ্য অপসারণের কাজ লাগাতারভাবে চালিয়ে যাবে।" খোকা জানান, রাজধানীবাসীর সুবিধার কথা বিবেচনা করে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। তারা বর্জ্য অপসারণের কাজে ব্যস্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএনএ/১৮০৬ ঘ.