ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিবেক দিয়ে আসন্ন নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বলেছেন, "আমরা এই বাংলাদেশকে বদলে দিতে চাই। আমরা চাই সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।"
তিনি বলেন, "আমি এই দেশের জনগণকে ভালোবাসি। আমি এই দেশের জনগণের জন্য যে কোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।"
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সবাইকে জনগণের জন্য কাজ করারও আহবান জানিয়েছেন।
তিনি বলেন, "আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাই দেশের প্রতিটি মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক।"
শেখ হাসিনা ঈদের দিন সকাল থেকে তার ধানমণ্ডির কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া জানান।
সকাল সাড়ে নয়টা থেকে শেখ হাসিনার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পূর্বনির্ধারিত কর্মসূচী ছিল। তবে সকাল সাড়ে আটটার পর থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা শেখ হাসিনার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকে।
হাসিনা তার কার্যালয়ে উপস্থিত হওয়ার পর ধানমণ্ডি থেকে আওয়ামী লীগের প্রার্থী এবং শেখ মনির ছেলে ফজলে নূর তাপসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, দিলীপ বড়
bdnews24