২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর সাবেক মেয়র মিনু জামিনে মুক্ত

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু রোববার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন। (আরও তথসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

রাজশাহী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ চোয়ন্টিফোর টডকম)- রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু রোববার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন। (আরও তথসহ) রাজশাহীর সিনিয়র জেল সুপার হারুনুর রশীদ বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে মিনুর জামিনের হাইকোর্টের কাগজপত্র কারাগারে আসে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।" ত্রাণের টিন ও চাল আত্মসাৎ এবং রাজশাহী সিটি করপোরেশনের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দু'টি মামলায় মিনু গত বৃহস্পতিবার হাইকোর্টের জামিন পান। সন্ধ্যায় কারাগার থেকে বের হওয়ার পর তিনি হযরত শাহ্ মখদুমের (রহ.) মাজার জিয়ারত করেন। পরে নগরীর শালবাগান এলাকায় বিএনপি কার্যালয়ে যান। একটি চাঁদাবাজি মামলায় জামিনের জন্য ২০০৭ সালের ৬ জুন রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির হলে মিনুকে কারাগারে পাঠানো হয়। একই মাসের ১০ জুন জেলা ও দায়রা জজ আদালতের জামিনে মুক্তি পান তিনি। কিন্তু মুক্তির ১৭ ঘণ্টার মধ্যে জরুরি বিধিমালায় মিনুকে আবারও গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত বছরের ২৬ আগস্ট রাজশাহীর জেলা ও দায়রা জজ একটি চাঁদাবাজি মামলায় মিজানুর রহমান মিনুসহ ১১ জনকে ১৩ বছর এক মাসের কারাদণ্ড দেন। চলতি বছর ১৮ নভেম্বর হাইকোর্ট মিনুসহ এ মামলার আসামিদের খালাস দিয়ে মামলাটি বাতিল ঘোষণা করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মিনু রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৫৬ ঘ.