মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাতিল হওয়া ৫৫৭টি মনোনয়নপত্রের মধ্যে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ১০৭ টির ব্যাপারে আপিল আবেদন পেয়েছে নির্বাচন কমিশন। এছাড়া বৈধ ঘোষিত ৯টি মনোনয়নপত্রের ব্যাপারে আপত্তি জানিয়ে আবেদন জমা পড়েছে কমিশনে। এসব আবেদনের ওপর শুনানি শুরু হচ্ছে শনিবার। তবে প্রার্থীরা রোববার পর্যন্ত আপিল করতে পারবেন।
কমিশন সচিবালয়ের উপ সচিব (আইন) এ কে এম সলিমউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বৃহস্পতিবার থেকে আপিল আবেদন নেওয়া হচ্ছে। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ সম্পর্কিত সিদ্ধান্তে কোনো প্রার্থীর আপত্তি থাকলে বাছাইয়ের পরবর্তী তিন দিনের মধ্যে কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। প্রার্থী নিজে বা তার প্রতিনিধি এই আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন সচিবালয়ে শনিবার সকাল ৯টা থেকে এসব আবেদনের ওপর শুনানি হবে।"
সলিমউল্লাহ জানান, সচিব বরাবর করা আপিল আবেদন হতে হবে স্মারকলিপি আকারে এবং এতে মনোনয়নপত্র বাতিলের তারিখ, আপিলের কারণ সম্বলিত বিবৃতি এবং কমিশনের আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে। কমিশনে আপিলের মূল কপিসহ ৫টি কপি জমা দিতে হবে।
গত ৩০ নভেম্বর পর্যন্ত ৩০০ আসনের জন্য জমা পড়া ২৪৫৬টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন
বৃহস্পতিবার ৫৫৭টি মনোনয়পত্র বাতিল ঘোষণা করে। শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ঋণ ও বিল খেলাপের কারণে।
দলভিত্তিক হিসাবে জাতীয় পার্টির সবচেয়ে বেশি প্রার্থীর (৫৯টি) মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া বিএনপি'র ৫২, আওয়ামী লীগের ৩৫ এবং জামায়াতের ৩ জন প্রার্থীর মনোয়নপত্র বাতিল করেছে কমিশন।
কমিশন সচিবালয়ের যুগ্মসচিব রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঋণ ও বিল খেলাপ, আদালতের দণ্ডাদেশ, হলফনামায় ভুল তথ্য, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত ভোটারের স্বাক্ষরে অমিলসহ গণপ্রতিনিধিত্ব আদেশের নিয়ম না মানায় এসব মনোনয়নপত্র বাতিল হয়েছে।
তবে প্রার্থীদের আপিলের শুনানি শেষে প্রার্থীদের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে।
কমিশন সচিবালয়ের দেওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ৩৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ৩৫টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এতে করে ৭টি আসনে আওয়ামী লীগের কোনো বৈধ প্রার্থী নেই।
এই সাত আসনের মধ্যে পাবনা-২ আসনে এ কে খন্দকার, গাইবান্ধা-৫ আসনে ফজলে রাব্বী মিয়া, পটুয়াখালী-২ আসনে আ স ম ফিরোজ, ফেনী-২ আসনে ইকবাল সোবহান চৌধুরী, নোয়াখালী-৬ আসনে মোহাম্মদ আলী, লক্ষ
bdnews24