২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক মূলতবি

গনতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক মূলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2008, 06:49 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গনতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক মূলতবি করা হয়েছে। শেখ হাসিনার সভাপতিত্বে ধানমণ্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টা ২০ মিনিটে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকটি শুরু হয়। দশ মিনিট চলার পর বিকাল চারটা পর্যন্ত বৈঠক মূলতবি করা হয়। হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত সাংবাদিকদের জানান, নুরুল ইসলামের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য এই বৈঠক মূলতবি করা হয়েছে। বৈঠকের শুরুতেই নুরুল ইসলামের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুমোদন করানোর জন্যই এই বৈঠক হচ্ছে। বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস ছাড়াও সংস্কারপন্থী হিসাবে পরিচিত মনোনয়ন না পাওয়া নেতাদের মধ্যে মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, নাজমা রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আবু সাইয়িদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১২৪১ ঘ.