২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গয়েশ্বর ও গিয়াস চৌধুরীসহ কয়েকজনের খেলাপি তালিকাভুক্তি স্থগিত

বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ পাঁচ জনের ঋণ খেলাপির তালিকাভুক্তি স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি তাদের নাম বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকায় প্রকাশ করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুলনিশি জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 07:09 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ পাঁচ জনের ঋণ খেলাপির তালিকাভুক্তি স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি তাদের নাম বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকায় প্রকাশ করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুলনিশি জারি করা হয়েছে। এই পাঁচজন হলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, শহীদুল হক জামাল, আওয়ামী লীগের সাবেক সাংসদ মো. আলী ও ঢাকার এক প্রার্থী শাহাবুদ্দিন। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ তাদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। রিটকারী পক্ষের কৌসুলীরা শুনানিতে বলেন, বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে বুধবার বিভিন্ন জাতীয় দৈনিকে যে ৭৬ প্রার্থীর নাম ঋণ খেলাপি হিসেবে প্রকাশ করা হয় তাতে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, শহীদুল হক জামাল, আওয়ামী লীগের সাবেক সাংসদ মো. আলী ও ঢাকার এক প্রার্থী শাহাবুদ্দিনের নাম বেআইনিভাবে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাদের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট টিএইচ খান, ব্যারিস্টার শফিক আহমেদ ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার গুলজার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/০০৩৯ঘ.