২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ, একে খন্দকারসহ আরও যাদের মনোনয়ন বাতিল হল

ঋণ ও বিল খেলাপি হওয়ায়, মনোনয়নপত্র পূরণে ত্র"টি, নিয়মানুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ তালিকা না দেওয়া, দলীয় মনোনয়ন না থাকা, ভোটারদের স্বাক্ষর জাল করে তালিকা দেওয়া ইত্যাদি নানা কারণে বৃহস্পতিবার বাছাইয়ের শেষদিনে আরও কয়েকজন ভিআইপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 05:37 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম) - ঋণ ও বিল খেলাপি হওয়ায়, মনোনয়নপত্র পূরণে ত্র"টি, নিয়মানুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ তালিকা না দেওয়া, দলীয় মনোনয়ন না থাকা, ভোটারদের স্বাক্ষর জাল করে তালিকা দেওয়া ইত্যাদি নানা কারণে বৃহস্পতিবার বাছাইয়ের শেষদিনে আরও কয়েকজন ভিআইপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এদের মধ্যে রয়েছেন- হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, পাবনা-২ (সুজানগর- বেড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এবং সেক্টর কমান্ডার্স ফোরামের আহ্বায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, চট্টগ্রাম-৫ (রাউজান) আসনে বিএনপি মনোনীত গিয়াস কাদের চৌধুরী, বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জোট সরকারের সাবেক অর্থ প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসাইন, খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের কাজী ফারুক আহমেদ প্রমুখ। এছাড়াও সারাদেশের আরও বেশ কিছু মনোনয়নপ্রত্যাশীর মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রত্যাহারও করেছেন কয়েকজন। এর আগে বুধবার বাছাইয়ের প্রথমদিনও কয়েকজন ভিআইপি প্রার্থীসহ প্রায় দুশ' জনের মনোয়ন বাতিল হয়। তবে বাছাইয়ে যারা বাদ পড়বেন তাদের আপিলের সুযোগ রয়েছে। আগামী তিনদিন অর্থাৎ ৫, ৬ ও ৭ ডিসেম্বর তাদের আপিল গ্রহণ করে শুনানি শেষে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৩০০ আসনের জন্য দুই হাজার ৪৫৬ জন মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী মনোনয়ন বাতিল হওয়ার মধ্যে আছেন: চট্টগ্রাম: চট্টগ্রাম-৫ (র্উাজান) আসনে বিএনপির গিয়াস কাদের চৌধুরী, চট্টগাম-৯ (ডবলমুরিং) আসনে জাতীয় পার্টির প্রার্থী মোরশেদ মুরাদ ইব্রাহিম, চট্টগ্রাম-১৬ (সন্দ্বীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা ও মোস্তফা কামাল পাশা বাবুল, স্বতন্ত্র প্রার্থী নুরুল মোস্তফা। পাবনা: ঋণ খেলাপ করার কারণে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত একে খন্দকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বিএনপির অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব এবং এলডিপির যুগ্ম মহাসচিব ইসমেত জেরিন খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রির্টানিং অফিসার। চাঁদপুর: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মোতাহের হোসেন পাটওয়ারী ও হারুনুর রশিদ, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জাতীয় পার্টি মনোনীত এরশাদ উল্যাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহতাব হোসেন চৌধুরী ও গণফোরামের মো. নোমান। নীলফামারী: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ন্যাপ (ভাসানী) মনোনীত মনসুরা রহমান জাহাঙ্গীর মহিউদ্দিন মুক্তি। রংপুর: রংপুর-৩ (সদর) আসনে গণফোরামের ডা. খলিলুর রহমান ও কৃষক শ্রমিক জনতা লীগের সায়েদ আলী। এছাড়া আওয়ামী লীগ প্রার্থী চৌধুরী মোহাম্মদ খালেকুজ্জামান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। বাগেরহাট: বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী রঞ্জন কুমার শিকদার এবং মোল্লা আব্দুর রউফ। গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, খেলাফত আন্দোলনের হাফিজার রহমান সর্দার, বাসদের বীরেন চন্দ্রশীল, স্বতন্ত্র প্রার্থী আ ফ ম মতিউর রহমান, রুহুল আমিন মুন্সী, গাইবান্ধা-২ (সদর) বাসদের মনজুর আলম মিঠু, ন্যাপের লুৎফর রহমান রনজু, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ জয়নাল আবেদীন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) স্বতন্ত্র প্রার্থী ডা. ইউনুস আলী, জামায়াতের মাওলানা নজরুল ইসলাম, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আওয়ামী লীগের অ্যাডভোকেট ফজলে রাব্বী, মো. নুরুন্নবী প্রধান ও ওয়ার্কার্স পার্টির আমিনুল ইসলাম গোলাপ। যশোর: যশোর-৪ (বাঘারপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী নাবিল আহমেদ ও এলডিপির নাজিম উদ্দিন আল আজাদ, খলিলুর রহমান, যশোর-৫ (মনিরাপুর) অধ্যাপক আব্দুস সাত্তার ও হাফেজ মাওলানা নুরল্লাহ আব্বাসী, যশোর-৪ ও ৬ (কেশবপুর-অভয়নগর) আসনে ব্যারিস্টার ওমর সাদাত, যশোর-৬ আসনে আব্দুল হালিম। জয়পুরহাট: জয়পুরহাট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট শামসুল আলম দুদু, স্বতন্ত্র প্রার্থী আমিনুল বারী, জাসদের (ইনু) শামীম আকন্দ এবং জয়পুরহাট-১ ও ২ এ দুটো আসনে স্বতন্ত্র প্রাথী আব্দুল আজিজ মোল্লা। রাজশাহী: রাজশাহীর ছয়টি আসনে দুদিনে মোট ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন- রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) আসনে বিএনপির বিকল্প প্রার্থী অ্যাডভোকেট এখলাক হোসেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির তোফাজ্জল হোসেন তপু এবং স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ চাঁদ, বজলুর রহমান, ইসরাফিল বিশ্বাস, হাতেম আলী হোসাইনী ও মাজদার রহমান, রাজশাহী-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী আফরোজা নাজনীন, তোফায়েল আহমেদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনের ওসমান আলী পিকে, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে স্বতন্ত্র মকছেদুর রহমান, বিএনপির সাবেক সাংসদ নাদিম মোস্তফার স্ত্রী অ্যাডভোকেট নুরুন্নাহার পারুল ও একেএম মিজানুর রহমান. রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের পিডিপির প্রার্থী আব্দুল হাই। বরিশাল: বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক জোট সরকারের অর্থ প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসাইন, শহিদুল আলম শহীদ, আব্দুর কাদের তালুকদার ফিরোজ; বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রাথী মাহামুদ ইউ তুহিন, মো. নুরুল ইসলাম চৌধুরী; বরিশাল-৩ মাষ্টার আনসার উদ্দিন, এস এম মাইনুল ইসলাম, বখতিয়াউদ্দিন ইকবাল, বরিশাল-৫ ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের কাজী খাজে আলম; বরিশাল-৬ স্বতন্ত্র নাসিরউদ্দিন। ফেনী: ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত ইকবাল সোবহান চৌধুরী; ফেনী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এবিএম জাকারিয়া ভূঁইয়া ও ইসমাইল হোসেন সম্রাট; ফেনী-৩ আসনের প্রার্থী আকরাম হোসেন হুমায়ুন। ভোলা: ভোলা-১ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী চিশতি; ভোলা-৩ (লালমোহ ও তজুমদ্দিন) আসনের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান মান্না; ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) স্বতন্ত্র প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম (বিএনপির সাবেক সাংসদ)। নরসিংদী: নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে স্বতন্ত্র প্রার্থী জসিমউদ্দিন ও আনোয়ার কামাল পাশা এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাদিয়া বেগম ও স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন; কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল; কিশোরগঞ্জ-৬ (কুলিয়াচর