২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে ফিরে ঢাকা-২০ আসনের মনোনয়ন পেলেন জিয়াউর

এলডিপির সভাপতি মণ্ডলীর সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান পুরোনো দল বিএনপিতে ফিরে ঢাকা-২০ আসনে মনোনয়ন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 09:12 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলডিপির সভাপতি মণ্ডলীর সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান পুরোনো দল বিএনপিতে ফিরে ঢাকা-২০ আসনে মনোনয়ন পেয়েছেন। তিনি আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "ব্যারিস্টার জিয়া এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। দলের সংসদীয় বোর্ড তাকে ধামরাই আসনের (ঢাকা-২০) জন্য মনোনয়ন দিয়েছে।" প্রসঙ্গত ২০০১ সলের নির্বাচনে ব্যারিস্টার জিয়া বিএনপির সংসদ সদস্য নির্বাচত হন। পরে ২০০৬ সালে ২৭ অক্টোবর সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী ও স্থায়ী কমিটির সদস্য কর্নেল অলির নেতৃত্বে তিনিও বিএনপি থেকে পদত্যাগ করে এলডিপি গঠন করেন। ঢাকা-২০ আসনে শনিবার পর্যন্ত বিএনপির প্রার্থী হিসেবে স্থানীয় বিএনপি নেতা তমিজউদ্দিনের নাম ছিল। ২০০৭ সালে বাতিল নিবাচনে চারদলের প্রার্থী ছিলেন তমিজউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৫০৩ ঘ.