২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটের বৈঠকের পর সোমবার প্রতিক্রিয়া জানাবে আ'লীগ

সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি আওয়ামী লীগ। দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সোমবার মহাজোটের শরিকদের সঙ্গে বৈঠকের পর এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি আওয়ামী লীগ। দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সোমবার মহাজোটের শরিকদের সঙ্গে বৈঠকের পর এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। রোববার রাতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের সময়সূচিতে তৃতীয় দফা পরিবর্তন এনে পুনর্নির্ধারিত তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন ১৮ ডিসেম্বরের পরিবর্তে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর উপজেলা নির্বাচন ২৮ ডিসেম্বরের বদলে হবে ২২ জানুয়ারি। জাতীয় পার্টি প্রতিনিধি দলের সাক্ষাৎ এদিকে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি ৩ নম্বরের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে ছিলেন- জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহামুদ, কাজী জাফর আহম্মেদ, জিয়াউদ্দিনন বাবলু ও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। বৈঠকে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের পক্ষে ছিলেন দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম ও সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। বের হওয়ার সময় কাজী জাফর সাংবাদিকদের বলেন, "এটি ছিল সৌজন্য সাক্ষাত। আসন বণ্টন নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এসকে/২০১৭ঘ.