মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণার আগে রোববার বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে সকালে প্রধান উপদেষ্টার সঙ্গেও আলোচনা করে তারা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং এম সাখাওয়াত হোসেন সকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের কার্যালয়ে যান বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
এরপর বেলা ১১টায় ইসি সচিবালয়ে এসে তারা নিজেরা বৈঠকে বসেন। ইসি সচিব হুমায়ুন কবিরও বৈঠকে ছিলেন।
দুপুর পৌনে ২টায় বৈঠক শেষ হওয়ার পর নির্বাচনের নতুন তারিখের বিষয়ে জানতে চাওয়া হলে সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "অপেক্ষা করুন, দেখবেন (ওয়েট অ্যান্ড সি)।"
রোববারই নবম সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের তফসিলে তৃতীয় দফা পরিবর্তন এনে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে সিইসি শনিবার জানান। নির্বাচনে সব দলের অংশ গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এ পরিবর্তন আনা হচ্ছে বলে ইসির দাবি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে বৈঠকের পর সিইসি শনিবার বলেন, রোববার নতুন তফসিল ঘোষণা করা হবে। সংসদ নির্বাচনের নতুন তারিখ হবে ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে।
১৮ ডিসেম্বর সংসদ এবং ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের তারিখ রেখে গত ২ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি। ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে পরে তফসিলে দুই দফা পরিবর্তন আনা হয়।
ওই তফসিল অনুযায়ী আওয়ামী লীগ ও তাদের মিত্ররা নির্বাচনের প্রস্তুতি শুরু করলেও বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছিল। পরে গত ২০ নভেম্বর খালেদা জিয়া জানান, ২৮ ডিসেম্বর নির্বাচন হলে চারদলীয় জোট তাতে অংশ নিতে রাজি।
এর পর চারদলীয় জোট ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে বৈঠক করে ইসি।
২০০৭ সালের শুরুতেই জরুরি অবস্থা জারির পর গঠিত বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচন হতে যাচ্ছে।
নির্বাচনের জন্য সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও নির্বাচন সংশি
bdnews24