২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ৩০০ প্রার্থী চূড়ান্ত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনে দলের মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ শেষ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে দলের সভানেত্রী শেখ হাসিনার তথ্যসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "গতকাল (বুধবার) চিঠি দেয়া শেষ হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 06:09 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনে দলের মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ শেষ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে দলের সভানেত্রী শেখ হাসিনার তথ্যসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "গতকাল (বুধবার) চিঠি দেয়া শেষ হয়েছে।" গত ১৭ নভেম্বর থেকে প্রাথমিকভাবে মনোনীত দলীয় প্রার্থীদের মধ্যে চিঠি বিতরণ শুরু করে আওয়ামী লীগ। এদিকে মনোনয়ন না পাওয়া প্রার্থীদের সমর্থক ও কর্মীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সভানেত্রীর বাসভবন সুধা সদনের ফটকের সামনে তারা বিক্ষোভ করছে। পিরোজপুর-২ আসনে মনোনয়ন চেয়ে ব্যর্থ অধ্যক্ষ শাহআলমের কর্মী ও সমর্থকরা সকাল থেকেই সুধা সদনের বাইরে স্লোগান দিয়ে বিক্ষোভ করছে। এ আসনে মনোনয়ন দেয়া হয়েছে হাবিবুর রহমান শেখকে। চাঁদপুর-৪ আসনে মনোনয়ন না পাওয়া প্রার্থী ড. শামসুল হক ভুইয়ার সমর্থকরাও বিক্ষোভ প্রদর্শন করছে। এ আসনে শফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত ১৮ নভেম্বর থেকে তারা সুধা সদনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/১২০২ ঘ.