ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। সোমবার সকাল থেকে চিঠি বিতরণ শুরু হয়। বুধববারও বেশ কয়েকজন প্রার্থী চিঠি হাতে পেয়েছেন।
এর মধ্যে ঢাকার আলোচিত প্রার্থী সাবেব হোসেন চৌধুরীকে ঢাকা-৯ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকা-১৫ আসনে মনোনয়ন পেয়েছেন কামাল আহমেদ মজুমদার।
এদিকে পঞ্চগড়-১ আসনে মীর্জা এরফান বাবুর পরিবর্তে মাজহারুল হক প্রধানকে মনোনয়ন দেওয়া হয়।
বিএনপি নেতা ও সাবেক স্পীকার মীর্জা গোলাম হাফিজের পুত্র এরফান বাবু কয়েকদিন আগে আওয়ামী লীগের যোগদান করেই মনোনয়ন পেয়েছিলেন।
আওয়ামী লীগের হয়ে নির্বাচনে প্রার্থী হতে হলে এ চিঠি নিয়েই নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম কিনতে হবে।
বুধবার সন্ধ্যা পর্যন্ত যারা চিঠি পেয়েছেন:
ঢাকা-৪ আসনে অ্যাডভোকেট সানজিদা খানম, গাজীপুর-১ আসনে আকম মোজাম্মেল হক, মাদারীপুর-১ আসনে নূরে আলম চৌধুরী লিটন, পার্বত্য খাগড়াছড়ি আসনে জিতেন্দ্রলাল ত্রিপুরা।
কক্সবাজার-৩ এ সাইমুম সারোয়ার কমল, কক্সবাজার-৪ অধ্যাপক মোহাম্মদ আলী, বরিশাল- ২ মনিরুল ইসলাম মনির, ঢাকা-৭ ডা মোস্তফা জালাল মহিউদ্দিন, চট্টগ্রাম-২ এটিএম পেয়ারুল ইসলাম, ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১৪ আসলামুল হক আসলাম, ঢাকা-১৬ ইলিয়াস মোল্লা, ঢাকা-১১ আসাদুজ্জামান কামাল।
মঙ্গলবার যারা চিঠি পান:
ভোলা-২ আসনে কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, শরীয়তপুর- ৩ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, শেরপুর- ২ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ঝালকাঠি- ২ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
লালমনিরহাট- ২ আসনের জন্য চিঠি পেয়েছেন নুরুজ্জামান আহমেদ, রংপুর- ২ এ আনিসুল হক চৌধুরী, বগুড়া- ৩ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মাওলা, বগুড়া- ৭ মোস্তফা আলম নান্নু, রাজশাহী- ১ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী- ৫ আব্দুল ওদুদ তারা, পাবনা- ৩ মকবুল হোসেন, যশোর- ২ মোস্তফা ফারুক, মাগুরা- ২ বিরেন সিকদার, খুলনা- ৫ নারায়ণ চন্দ্র চন্দ, বরিশাল- ৫ অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক, জামালপুর- ৩ মির্জা আজম, কিশোরগঞ্জ- ১ সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ- ২ সোহরাব উদ্দীন, মানিকগঞ্জ- ১ এবিএম আনোয়ারুল হক, সিলেট- ১ আবুল মাল আব্দুল মুহিদ, ফেনী- ১ ফয়েজ আহমেদ, ফেনী- ২ ইকবাল সোবহান চৌধুরী ও চট্টগ্রাম- ১৫ আসনে সুলতানুল কবীর চৌধুরী চিঠি পেয়েছেন।
এছাড়া চিঠি পাওয়া অন্যরা হলেন, ঢাকা- ৬ আসনে মিজানুর রহমান খান দিপু, ঢাকা- ৫ আসনে হাবিবুর রহমান মোল
bdnews24