২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া চলছে

নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ করছে আওয়ামী লীগ। সোমবার সকাল থেকে চিঠি বিতরণ শুরু হয়। মঙ্গলবারও অনেক প্রার্থী চিঠি হাতে পেয়েছেন। আওয়ামী লীগের হয়ে নির্বাচনে প্রার্থী হতে হলে এ চিঠি নিয়েই নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম কিনতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 05:33 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ করছে আওয়ামী লীগ। সোমবার সকাল থেকে চিঠি বিতরণ শুরু হয়। মঙ্গলবারও অনেক প্রার্থী চিঠি হাতে পেয়েছেন। আওয়ামী লীগের হয়ে নির্বাচনে প্রার্থী হতে হলে এ চিঠি নিয়েই নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম কিনতে হবে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত যারা চিঠি পেয়েছেন: ভোলা- ২ আসনে কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, শরীয়তপুর- ৩ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, শেরপুর- ২ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ঝালকাঠি- ২ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। লালমনিরহাট- ২ আসনের জন্য চিঠি পেয়েছেন নুরুজ্জামান আহমেদ, রংপুর- ২ এ আনিসুল হক চৌধুরী, বগুড়া- ৩ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মাওলা, বগুড়া- ৭ মোস্তফা আলম নান্নু, রাজশাহী- ১ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী- ৫ আব্দুল ওদুদ তারা, পাবনা- ৩ মকবুল হোসেন, যশোর- ২ মোস্তফা ফারুক, মাগুরা- ২ বিরেন সিকদার, খুলনা- ৫ নারায়ণ চন্দ্র চন্দ, বরিশাল- ৫ অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক, জামালপুর- ৩ মির্জা আজম, কিশোরগঞ্জ- ১ সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ- ২ সোহরাব উদ্দীন, মানিকগঞ্জ- ১ এবিএম আনোয়ারুল হক, সিলেট- ১ আবুল মাল আব্দুল মুহিদ, ফেনী- ১ ফয়েজ আহমেদ, ফেনী- ২ ইকবাল সোবহান চৌধুরী ও চট্টগ্রাম- ১৫ আসনে সুলতানুল কবীর চৌধুরী চিঠি পেয়েছেন। এছাড়া চিঠি পাওয়া অন্যরা হলেন, ঢাকা- ৬ আসনে মিজানুর রহমান খান দিপু, ঢাকা- ৫ আসনে হাবিবুর রহমান মোল