২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলে অসন্তোষ সত্ত্বেও খালেদার সঙ্গে বৈঠকে রাজি হাসিনা: সহকারী

দলীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ সত্ত্বেও 'দেশের স্বার্থে' খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনা বৈঠকে রাজি আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রীর বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ। তিনি শুক্রবার সকালে সুধা সদনে সাংবাদিকদের বলেন, "দেশের স্বার্থে আমাদের নেত্রী (হাসিনা) আলোচনায় (খালেদার সঙ্গে) বসতে প্রস্তুত। যদিও এ বিষয়ে নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তবে নির্বাচন অনিশ্চিত হলে ওই বৈঠক হতে পারে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 06:53 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ সত্ত্বেও 'দেশের স্বার্থে' খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনা বৈঠকে রাজি আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রীর বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ। তিনি শুক্রবার সকালে সুধা সদনে সাংবাদিকদের বলেন, "দেশের স্বার্থে আমাদের নেত্রী (হাসিনা) আলোচনায় (খালেদার সঙ্গে) বসতে প্রস্তুত। যদিও এ বিষয়ে নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তবে নির্বাচন অনিশ্চিত হলে ওই বৈঠক হতে পারে না।" দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা 'দেশের স্বার্থে' একসঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি আছেন বলে বুধবার তাদের দলের নেতারা সাংবাদিকদের জানান। ওই সম্মতি জানার পর উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বৃহস্পতিবার বলেন, সম্ভাব্য ওই বৈঠকের উদ্যোগ নিতে সরকারও প্রস্তুত। আওয়ামী লীগ চায়, খালেদা জিয়া ও শেখ হাসিনার সম্ভাব্য বৈঠক গণমাধ্যমে সরাসরি স