ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার অবৈধ সম্পদ অর্জন মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে চার মাসের জামিন মঞ্জুর করেছে।
এ মামলায় নিম্ন আদালত গত ২০ আগস্ট পঙ্কজকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। দুর্নীতি দমন কমিশন গত বছর ২২ মার্চ তার বিরুদ্ধেমামলাটি দায়ের করে।
পঙ্কজ দেবনাথের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৯১২ঘ.
bdnews24