২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতের বেলা নিবন্ধন সনদ নিয়ে গেল জামায়াত

জামায়াতে ইসলামী নির্বাচন কমিশন থেকে নিবন্ধন সনদ সংগ্রহ করেছে। মঙ্গলবার রাত পৌনে নয়টায় নির্বাচন কমিশনে গিয়ে এ সনদ সংগ্রহ করেছে বলে জানা গেছে। ইসির সচিব হুমায়ুন কবির সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 04:58 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- জামায়াতে ইসলামী নির্বাচন কমিশন থেকে নিবন্ধন সনদ সংগ্রহ করেছে। মঙ্গলবার রাত পৌনে নয়টায় নির্বাচন কমিশনে গিয়ে এ সনদ সংগ্রহ করেছে বলে জানা গেছে। ইসির সচিব হুমায়ুন কবির সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করেছেন। জামায়াতের আইন সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''রাত আটটায় জামায়াতের নিবন্ধন সনদ তৈরি হয়েছে বলে আমাদের অবহিত করা হয়। এরপরই ইসিতে গিয়ে সচিবের কাছ থেকে সনদ সংগ্রহ করেছি।'' রাতে কেন সনদ সংগ্রহ করেছেন? জানতে চাইলে তিনি বলেন, ''রাতেই খবর পেয়েছি, তাই সঙ্গে সঙ্গে গিয়ে সনদ নিয়ে এসেছি।'' মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানায় 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি' ও 'মৌলবাদ ও সা