২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ ডিসেম্বর নির্বাচন না হলে মহাদুর্যোগ: আকবর আলি

১৮ ডিসেম্বর নির্বাচন না হলে দেশে মহাদুর্যোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন রেগুলেটরি রিফমর্স কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান। শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালি ব্র্যাক সেন্টারে নিজের লেখা 'বাংলাদেশের বাজেট প্রক্রিয়ায় গণমানুষের অংশিদারিত্ব: কতিপয় নীতিমালা সংস্কারের অন্বেষা' শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 09:47 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--১৮ ডিসেম্বর নির্বাচন না হলে দেশে মহাদুর্যোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন রেগুলেটরি রিফমর্স কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান। শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালি ব্র্যাক সেন্টারে নিজের লেখা 'বাংলাদেশের বাজেট প্রক্রিয়ায় গণমানুষের অংশিদারিত্ব: কতিপয় নীতিমালা সংস্কারের অন্বেষা' শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আকবর আলি খান বলেন, "সরকারের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে ১৮ ডিসেম্বরের নির্বাচনে অংশ গ্রহন করতে হবে। এর অন্যথা হলে তা হবে আত্মহত্যার শামিল। আর সরকার যদি এ সময়ে (১৮ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে একটি অবৈধ সরকার দীর্ঘদিন দেশ পরিচালনা করবে। যার পরিণতি মোটেই মঙ্গলজনক হবে না। দেশে মহাদুর্যোগ নেমে আসবে।" ১৮ ডিসেম্বরের নির্বাচন নিয়ে জনমনে সন্দেহের বিষয়ে আকবর আলির মন্তব্য জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা (পদত্যাগী) বলেন, "আমার নিজেরও (সংশয়) আছে। একজন রিক্সাচালকেরও আছে। সে কারণেই নির্বাচন কমিশনের উচিৎ আর দেরি না করে এই মুহর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করা। আসন সীমানা পুনর্র্নিধারণের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ তুলে নেওয়ার জন্য নির্বাচন কমিশন যে আপিল করেছে তার রায় যদি কমিশনের পক্ষে নাও যায়, তাহলেও এক মূহুর্ত দেরি না করে পুরনো সংসদীয় আসনেই কমিশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিৎ।" তিনি বলেন, "সরকার আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করবে বলে অঙ্গীকার করেছে। সে মোতাবেক নির্বাচন কমিশনের মতামত নিয়ে সরকার প্রধান ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এ সময়ে যদি সরকার নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে দেশবাসীর কাছে এই সরকার একটি অবৈধ সরকার হিসেবে বিবেচিত হবে।" সে কারণেই সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি সম্মানজনক আলোচনার মাধ্যমে ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন সম্পন্ন করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার অনুরোধ জানান আকবর আলি। একইসঙ্গে আত্মহত্যার পথ বেছে না নিয়ে সরকারের সঙ্গে নিবিড়ভাবে আলোচনা করে নির্বাচনে অংশ গ্রহণের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ একই বিষয়ে সাংবাদিকদের বলেন, "১৮ ডিসেম্বর র্র্নিবাচন না হলে দেশে এক অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হবে। তবে বিশেষ কোনো কারণে এক সপ্তাহ-দুই সপ্তাহ পেছানো যেতে পারে। কোনো অবস্থাতেই এর বেশি নয়।" তিনি বলেন, "বিশ্ব অর্থনীতির মন্দাবস্থাসহ নানা কারণে বর্তমানে দেশে যে সঙ্কট চলছে একটা অরাজনৈতিক সরকারের পক্ষে তা মোকবেলা করা কোনো ক্রমেই সম্ভব নয়। সে কারণেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার আসতেই হবে।" বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় সমন্নুয় বইটি প্রকাশ করেছে। প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক নূরুল ইসলাম, জাতীয় সংসদের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত স্থায়ী কমিটির সাবেক সভাপতি আওয়ামী লীগের অধ্যাপক আলী আশরাফ ও বিএনপির মুশফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য জিএম কাদের, সাগুফতা ইয়াসমিন এমিলি, অর্থ সচিব মোহাম্মদ তারেক, সমুন্নয়-এর চেয়ারম্যান আতিউর রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/১৫৪০ ঘ.