ঢাকা, অক্টোবর ৩০( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি করে ৮৩১ জন সাংবাদিকের যৌথ স্বাক্ষর করা একটি দাবিপত্র প্রধান উপদেষ্টার বরাবর জমা দেওয়া হয়েছে।
স্বাক্ষরকারী সাংবাদিকদের পক্ষে বৃহস্পতিবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ তিনজন সাংবাদিক প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ দাবিনামা দিয়ে আসেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়।
২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর এবছর ১১ জুন সরকারের নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। নভেম্বরের শুরুতে তিনি দেশে ফিরবেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২০১৩ঘ.
bdnews24