ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে দলের মনোনয়ন পেতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থী ও সাবেক সাংসদদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার তিনি বেশ কিছু নির্বাচনী এলাকার সাবেক সাংসদদের কাছ থেকে সংশ্লিষ্ট এলাকার খেঁ^াজ-খবর নেন।
স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরী, সহ-সভাপতি হারুন আল রশীদ, নুরুল হুদা, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, প্রচার সম্পাদক ফজলুর রহমান পটল, সাবেক সাংসদ আবুল কালাম আজাদ, মজিবুর রহমান মঞ্জু, বদরুজ্জামান খসরু ও সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুকসহ বিভিন্ন এলাকার সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এসকে/২০৩৭ঘ.
bdnews24