২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলুর কর ফাঁকি মামলা স্থগিত, আমান ও পটলের জামিন বহাল

সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলুর বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এই সময় পর্যন্ত এ মামলায় তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 12:36 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলুর বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এই সময় পর্যন্ত এ মামলায় তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ বরকতউল্লাহ বুলুর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বুলুর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান। এদিকে আপিল বিভাগ ৫টি মামলায় সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান এবং একটি মামলায় ফজলুর রহমান পটল ও তার স্ত্রী কামরুন্নাহারের জামিন বহাল রেখেছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এম মতিন ৪ টি চাঁদাবাজি ও একটি দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের জন্য সরকার ও দুর্র্নীতি দমন কমিশনের আবেদন নাকচ করে দেন। একই আদালত একটি দুর্নীতি মামলায় পটলকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিতের জন্য দুদকের আবেদন নাকচ করে দেন। আমান ও পটলের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮২৯ঘ.