২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মেয়র প্রার্থী হতে চান আব্দুল আউয়াল মিন্টু

ঢাকা সিটি করপোরেশনের আগামী নির্বাচনে 'ব্যবসায়ী সম্প্রদায়ের' পক্ষ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের আগামী নির্বাচনে 'ব্যবসায়ী সম্প্রদায়ের' পক্ষ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। রোববার বিকালে রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে 'ঢাকা মহানগরী ব্যবসায়ী সমাজ'- এই ব্যানারে আয়োজিত 'কেমন ঢাকা চাই' শীর্ষক মতবিনিময় সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমীর হোসেন খান ঢাকার মেয়র পদপ্রার্থী হিসেবে মিন্টুর নাম ঘোষণা করলে উপস্থিত ব্যবসায়ী নেতারা তা সমর্থন করেন। মিন্টু তার বক্তৃতায় বলেন, "আমি গত দশ বছর ধরে ঢাকাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি। এর আগেও আমি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা জানিয়েছিলাম। ব্যবসায়ী স