২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন পাঁচ উপদেষ্টা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সরকারের পাঁচ উপদেষ্টা বুধবার রাতে বৈঠকে বসেছেন। খালেদা জিয়ার ঢাকা সেনানিবাস শহীদ মইনুল সড়কের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি নেত্রীর সঙ্গে উপদেষ্টাদের এটি হচ্ছে দ্বিতীয় বৈঠক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সরকারের পাঁচ উপদেষ্টা বুধবার রাতে বৈঠকে বসেছেন। খালেদা জিয়ার ঢাকা সেনানিবাস শহীদ মইনুল সড়কের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি নেত্রীর সঙ্গে উপদেষ্টাদের এটি হচ্ছে দ্বিতীয় বৈঠক। খালেদা জিয়ার বাসভবনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' চার উপদেষ্টা রাত ৭টা ৪৫ মিনিটে ম্যাডামের বাসায় এসেছেন। উপদেষ্টাদের সঙ্গে তার বৈঠক আছে। '' বৈঠকে আছেন আইন উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী, বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান। প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পাওয়ার পরদিন চার উপদেষ্টা শহীদ মইনুল সড়কের বাসায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই ঘন্টা স্থায়ী সেই বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে উপদেষ্টাদের সংলাপ ও নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া গত ১০ অক্টোবর বাণিজ্য উপদেষ্টা ড. জিল্লুর সেনানিবাসের বাসায় খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৪৬ঘ.