ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিভ্রান্তি' এড়াতে দলের নাম পাল্টেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটি এখন থেকে 'বাংলাদেশ জামায়াতে ইসলামী' নামে পরিচিত হবে।
একইসঙ্গে বাংলাদেশের সংবিধান, স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌমত্ব মেনে নিয়ে দলের সংশোধিত গঠনতন্ত্রের খসড়ায় প্রয়োজনীয় প্রস্তাবনা সংযোজন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য সোমবার দুপুরে নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেওয়ার পর কামারুজ্জামান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "আমাদের দলকে নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ পাচ্ছে। তাই দলের নাম ঠিক করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে জামায়াত বাংলাদেশের সংবিধান, স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌমত্ব মেনে নিয়ে কাজ করছে। এ বিষয়ে দলের খসড়া গঠনতন্ত্রে প্রয়োজনীয় প্রস্তাবনা সংযোজন করা হয়েছে।"
কামারুজ্জামানের অভিযোগ, "অনেকে অপপ্রচার চালাচ্ছে যে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র সংবিধান বিরোধী। এটা ঠিক নয়। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী কিছু সংশোধনী আনা হয়েছে।"
সংশোধিত গঠনতন্ত্রের খসড়ায় বলা হয়েছে, "স্বাধীন বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মাটিতে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। সেহেতু এই মৌলিক বিশ্বাস ও চেতনারভিত্তিতে ইসলামী সমাজ গঠনে এই গঠনতন্ত্র প্রবর্তন করা হলো।"
খসড়া গঠনতন্ত্রের ভূমিকায় এই বাক্যগুলো সংযোজন করা হয়েছে বলে কামারুজ্জামান জানান।
তিনি দাবি করেন, তার দলের কোনও অঙ্গ সংগঠন নেই। কাউন্সিলের মাধ্যমেই দলের সব পর্যায়ের কমিটি গঠিত হয়। ইতোমধ্যে কমিটিগুলোতে ২৫ ভাগ পদে নারীরা রয়েছেন। ২০২০ সালের মধ্যে এই হার ৩৩ শতাংশে উন্নীত করা হবে।
সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে হলে প্রতিটি রাজনৈতিক দলকে নিবন্ধন করতে হবে। আর নিবন্ধনের জন্য দলগুলোকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। 'সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক' এমন দলীয় গঠনতন্ত্র থাকলে নিবন্ধন না দেওয়ারও বিধি রয়েছে নতুন নির্বাচনী আইনে।
জামায়াতের আগের গঠনতন্ত্রের ভূমিকার
bdnews24