২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য উপদেষ্টাকে বাণিজ্য নিয়েই থাকার পরামর্শ ড. কামালের

বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের বাণিজ্যের বাইরে সরকারের বিভিন্ন দায়িত্বপালনের কঠোর সমালোচনা করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 04:56 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের বাণিজ্যের বাইরে সরকারের বিভিন্ন দায়িত্বপালনের কঠোর সমালোচনা করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি তাকে 'মিনি কিসিঞ্জার' আখ্যা দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে শলাপরামর্শ বাদ দিয়ে দেশের ব্যবসাবাণিজ্যের উন্নতির জন্যে মাথা ঘামানোর পরামর্শ দিয়েছেন। ড. কামাল শুক্রবার রাজধানীর বেইলি রোডের বাসায় দলের স্থায়ী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ এরশাদ ও ধর্মীয় রক্ষণশীলদের ১৪ দলের আদর্শের পরিপন্থী বলেও উল্লেখ করেন। তিনি বলেন, ১৪ দলের যে ২৩ দফা কর্মসূচি রয়েছে তারভিত্তিতে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি ও ধর্মীয় রক্ষণশীলরা এ জোটের সঙ্গে আসতে পারেন না। বাণিজ্য উপদেষ্টার কাজকর্মের সমালোচনা করে ড. কামাল বলেন "ফখরুদ্দীন সাহেবের একজন উপদেষ্টা মিনি কিসিঞ্জার। তিনি বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য নিয়ে কি করছেন আপনি? দেশের রপ্তানি বৃদ্ধি নিয়ে কত কি করার আছে। তা না করে উনি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের দেশে মিনি কিসিঞ্জারের কোনও পোস্ট নেই।" আইন উপদেষ্টা হাসান আরিফের প্রতি ড. কামাল বলেন, "মিনি কিসিঞ্জারকে সহযোগিতা না করে আইনের কাজ করুন। ১০০ থেকে ১৫০ 'ওয়ার্কিং মিনিটের' মধ্যে ২০৬ জন অভিযুক্ত জামিন পেয়ে গেল। আইনি প্রক্রিয়া এভাবে চলতে পারে না। এর তদন্ত দাবি করে আসছি আমরা।" সরকার সংবিধান লঙ্ঘন করছে কিনা এ প্রশ্নে তিনি বলেন, "এমনটাই দেখা যাচ্ছে। এ থেকে বিরত থাকা উচিত।" সরকারের আরও সমালোচনায় ড. কামাল বলেন, "এখন বলা হচ্ছে, একটি দল নির্বাচনে না গেলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কার কাছে গ্রহণযোগ্য হবে না? ফখরুদ্দীন সাহেব ও তার উপদেষ্টারা কোন কেতাবে পেয়েছেন যে, উনাদের কাছে গ্রহণযোগ্য না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জনগণের কাছে গ্রহণযোগ্য হলেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে।" নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, "নির্বাচন কমিশনকে বিনীত অনুরোধ আপনারা নির্বাচন করুন। দরকষাকষির সুযোগ এখানে নেই।" বড় রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের প্রতি ইংগিত করে তিনি বলেন, "এখানে এতো বড় বড় 'সম্রাট' জন্ম নিয়েছে যে, তারা সিংহাসনে বসে বলছে ভোট হবে না। এরাই নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করছে।" এরশাদের জাতীয় পার্টি ও ধর্মীয় রক্ষণশীল দলগুলো ২৩ দফা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করলে তাদের সঙ্গে জোট করবেন কিনা- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "যাদের নিজের দলের গঠনতন্ত্র ও অতীত কার্যকলাপে ত্র"টি আছে তারা ২৩ দফা কর্মসূচিতে আসতে পারে না। তারা কি এতো প্রতারক হবেন যে, সবকিছু ভুলে ২৩ দফা মেনে নেবেন।" ১৪ দলের শরিক দল গণফোরামের প্রধান পাল্টা এ প্রশ্ন করেন, "উনি (এরশাদ) কিছু আসন এনে দিতে পারেন বলে তাকে জোটে টেনে আনা কি যুক্তিসঙ্গত?" সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার ১৪ দলের প্রথম বৈঠকে গণফোরামকে আমন্ত্রণ জানানো হয়নি। ১৪ দলের আদর্শ-উদ্দেশ্য সম্পর্কে কামাল হোসেন আরও বলেন, "১৪ দলের ২৩ দফা জনগণের; কারো একার নয়। অসা