২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেবল সরকারের হুকুমে দুর্নীতি রোধ সম্ভব নয়: হাসান মশহুদ

সরকারের হুকুমে বা শাস্তির ভয় দেখিয়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় মন্তব্য করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, "সবাইকে নিজের অবস্থান থেকে দুর্নীতি না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 12:04 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ফরিদপুর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের হুকুমে বা শাস্তির ভয় দেখিয়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় মন্তব্য করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, "সবাইকে নিজের অবস্থান থেকে দুর্নীতি না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।" ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃস্পতিবার সকালে 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগগ্রহণ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সামনে নির্বাচনের পর সম্ভাব্য নতুন পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, "সেই পরিস্থিতিতে দুর্নীতি যেন আর না হতে পারে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। আমাদের দেশে রাজনৈতিক প্রভাবে দুর্নীতি হয়। সেটা বন্ধে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে।" তিনি বলেন, "দেশের স্বাস্থ্য, শিক্ষা ও ভূমিসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির চিত্র ভয়াবহ। প্রশাসন বিশেষ করে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে দুর্নীতির কারণে মানুষ অশেষ দুর্ভোগের শিকার হয়। দুর্নীতি-ঘুষ বন্ধে ব্যক্তিগতভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।" ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ কামাল আতাউর রহমান, ডা. শাহ আলম, ভাঙ্গা সার্কেলের সহকারি পুলিশ সুপার ইমামুর রশীদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭৫৯ ঘ,