২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে হোসেন জিল্লুরের বৈঠক

বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বৈঠকের বিষয়ে কিছু জানাননি তিনি। রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপদেষ্টা বলেন, "আগামীকাল (শনিবার) গণমাধ্যমকে ডেকে আমি বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাব।" (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 06:11 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বৈঠকের বিষয়ে কিছু জানাননি তিনি। রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপদেষ্টা বলেন, "আগামীকাল (শনিবার) গণমাধ্যমকে ডেকে আমি বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাব।" তবে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, এ বৈঠকে বিএনপির সঙ্গে সরকারের সংলাপের তারিখ একদিন পিছিয়ে দেয়া হয়েছে। ১৫ অক্টোবরের বদলে এ সংলাপ হবে ১৬ অক্টোবর। সেনানিবাসের শহীদ মইনুল রোডে খালেদা জিয়ার বাসায় সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪৫ পর্যন্ত এ বৈঠক হয়। খালেদার বাসার একজন কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপদেষ্টা সাহেব এসেছিলেন। ম্যাডামের সঙ্গে কথা বলে চলে গেছেন।" বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল