২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাম দলগুলোকে নিয়ে বিকল্প জোট গড়ার আহ্বান

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাম দলগুলোকে নিয়ে একটি বিকল্প জোট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। শুক্রবার সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদের স্মরণসভায় এ আহ্বান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 04:38 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাম দলগুলোকে নিয়ে একটি বিকল্প জোট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। শুক্রবার সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদের স্মরণসভায় এ আহ্বান জানান তিনি। গত বৃহস্পতিবার ছিল ফরহাদের ২১তম মৃত্যুবার্ষিকী। রাজধানীর পল্টনে মৈত্রী মিলনায়তনে আয়োজিত সভায় মুজাহিদুল ইসলাম বলেন, "এখন দেশের যে পরিস্থিতি তাতে দুই জোটের বাইরে বাম শক্তিগুলোর সমন্বয়ে অন্য একটি জোট গড়ে তোলার কোনো বিকল্প নেই। কারণ জাতীয় পার্টি ও কমিউনিস্ট পার্টির মতো দলগুলোর একত্র হয়ে জোট বাঁধা সম্ভব নয়।" তিনি বলেন, "এর আগেও দুই জোটের বাইরে গণফোরামসহ বিভিন্ন বাম রাজনৈতিক দলের সমন্বয়ে আমরা ১১ দলীয় জোট গড়ে তুলেছিলাম। এখনও এধরনের জোট গড়ে তোলা যেতে পারে।" বাম নেতাদের উদ্দেশ্যে গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য বলেন, "এখন সব বাম, গণতান্ত্রিক ও অসা