ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমকে ছয় মাসের অন্তর্বতীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি একেএম ফজলুর রহমান ও বিচারপতি শেখ আবদুল আওয়ালের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দেয়।
জননিরাপত্তা আইনে ২০০১ সালে রমনা থানায় দায়ের করা একটি মামলায় ভোলার সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলম কারাগারে আটক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/১৯৩৯ ঘ.
bdnews24