২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানের নতুন কার্যালয়ে মঙ্গলবার বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। বিকাল সোয়া ৫টায় শুরু হওয়া ওই বৈঠকে সভাপতিত্ব করছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 12:15 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানের নতুন কার্যালয়ে মঙ্গলবার বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। বিকাল সোয়া ৫টায় শুরু হওয়া ওই বৈঠকে সভাপতিত্ব করছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ছাড়াও স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, আবদুল মতিন চৌধুরী, ড. আর এ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম ও মাহবুবুর রহমান উপস্থিত আছেন। স্থায়ী কমিটির ১১ সদস্যের মধ্যে মওদুদ আহমদ ও খন্দকার মোশারফ হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। ভাইয়ের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক কেএ কামরুদ্দিন) মৃত্যুর কারণে অনুপস্থিত রয়েছেন অপর সদস্য খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য গুলশানের আলাদা এ কার্যালয় নেওয়া হয়েছে। এটি দলের নির্বাচনী অফিস হিসেবেও ব্যবহার হবে। সোমবার খালেদা জিয়া এ কার্যালয়টি উদ্বোধন করেন। এই বাড়িটির মালিক কুমিল্লার সাবেক বিএনপি সাংসদ জাকারিয়া তাহের সুমন। খালেদা জিয়া ১১ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এটি বিএনপির স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক। আগের বৈঠকটি হয়েছিল ১৩ সেপ্টেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। বৈঠক শুরুর আগে যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে শারদীয় শুভেচ্ছা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এমআই/১৮১৭ ঘ.