২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সরকারের সময় কাজ করা হবে বড় চ্যালেঞ্জ: হাসান মশহুদ

নির্বাচিত সরকারের সময় দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 11:57 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

বরিশাল, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচিত সরকারের সময় দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। তিনি বলেন, "সামনের দিনগুলো হচ্ছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নির্বাচিত রাজনৈতিক সরকারের সময় আমরা কতটা কাজ করতে পারব সেটাই দেখার বিষয়।" মঙ্গলবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রহমতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হাসান মশহুদ এ কথা বলেন। নির্বাচিত সরকারের সময় দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "রাজনৈতিক সরকার আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিলে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো, তা না হলে নয়।" "তবে আমরা ওই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব তথ্য-প্রমাণ আমাদের হাতে আছে।" বলেছেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, "নির্বাচনে দুর্নীতিবাজ হিসেবে পরিচিত কেউ বিজয়ী হয়ে গেলে তার বিজয় তো কেড়ে নেওয়া যাবে না। তবে কারো বিরুদ্ধে মামলা থাকলে বিজয়ী হওয়ার পরও মামলার কোন হেরফের হবে না। আইনগত দিক তাকে মোকাবেলা করতেই হবে।" দুর্নীতি মামলায় অভিযুক্তদের জামিন পাওয়ার বিষয়ে হাসান মশহুদ বলেন, "তারা জামিন পাচ্ছেন আইনের আওতায় আদালতের মাধ্যমে। আদালত জামিন দিলে আমরা কী করব।" তবে জামিন পেলে মামলা শেষ হয়ে যায় না বলেও মন্তব্য করেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, "এদেশে সাধারণত দেখা গেছে কেউ একবার কোন মতে জামিন পেলে তাদেরকে আর ভেতরে যেতে হয় না। এবার কী হয় সেটাও দেখার বিষয়।" দুর্নীতির বড় মামলার বিষয়ে কমিশন শিগগিরই আরও শক্ত অবস্থান নেবে বলে তিনি জানিয়েছেন। হাসান মশহুদ বলেন, "যত বাধাই আসুক আমরা দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।" তিনি বলেন, "দুর্নীতি দমন কমিশন- দুদক একা নয়। সবাইকে নিয়েই দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছিল বলেই মানুষের মধ্যে আশার আলো জেগেছিল। এখন তাদের মধ্যে অনেকে পিছুটান দেওয়ায় এ অভিযান সম্পর্কে মানুষের মাঝে হতাশা জাগতে পারে। তবে আমরা আশা করি এই হতাশা থাকবে না; কেটে যাবে।" সকাল ১০টায় রহমতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দুটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে নতুন ভবন উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভবনটি নির্মাণে সহায়তাকারী বাংলাদেশ-আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা হ