ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচন পিছিয়ে নভেম্বরে গণভোট দাবি করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল এবং নির্বাচনের আগে দুর্নীতির মামলার নিষ্পত্তির জন্য গণভোটের এ প্রস্তাব করেছেন তিনি।
জরুরি অবস্থার মধ্যে গঠিত দল পিডিপি জরুরি অবস্থা রেখেই নির্বাচনের পক্ষপাতি। সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত চলতি মাসেই নেবে বলে জানিয়েছে দলটি।
রোববার সেগুন বাগিচায় পিডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোরেশী বলেন, "রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, সংসদীয় স্বৈরতন্ত্র বিলোপে সংবিধানের ৭০ অনুচেছদ বাতিল এবং সংসদ নির্বাচনের আগে গুরুতর দুর্নীতির মামলা নিষ্পত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে।"
তিনি বলেন, "সংবিধানের এসব ক্রটি দূর না করা গেলে নির্বাচন অর্থবহ হবে না। রাজনৈতিক ধারা পরিবর্তনের জন্য ১/১১ এর মাধ্যমে আজ যে ঐতিহাসিক সুযোগ এসেছে, তার বাস্তবায়ন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সে জন্য সংসদ নির্বাচনের আগেই গণভোটের ব্যবস্থা করতে হবে। পিছিয়ে দিতে হবে সংসদ নির্বাচন।"
সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে।
আগামী বছর দেশ দক্ষ এবং নতুন রাজনৈতিক নেতৃত্ব দেখতে পাবে বলে সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের আশাবাদ নিয়েও হতাশা প্রকাশ করেছেন
পিডিপি চেয়ারম্যান।
তিনি বলেন, "ডিসেম্বরে যে পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে এবং অতীতের দুই বিবদমান শক্তিকে যেভাবে গত কয়েক মাসে সরকারি উদ্যোগে অনেকটা সরকারি খরচে পুনর্বাসিত করা হয়েছে; সেক্ষেত্রে জেনারেল মঈনের প্রত্যাশিত নয়া রাজনৈতিক নেতৃত্ব কোথা থেকে আসবে- দেশবাসীর মনে এটা প্রশ্ন। সা
bdnews24