২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় মুফতী শহীদুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

সম্পত্তির তথ্য গোপনের মামলায় নড়াইলের সাবেক সাংসদ ইসলামী ঐক্যজোট নেতা মুফতী শহীদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে তার স্ত্রী মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 11:34 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপনের মামলায় নড়াইলের সাবেক সাংসদ ইসলামী ঐক্যজোট নেতা মুফতী শহীদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে তার স্ত্রী মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। বৃহস্পতিবার সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ জজ আদালত- ৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম সাবেক সাংসদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৩ ফেব্র"য়ারি সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে মামলায় ২৫ জনকে সাক্ষী করা হয়েছে। জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগে গত বছরের ৫ আগস্ট দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মোহাম্মদপুর থানায় মুফতি শহীদুল ও তার স্ত্রী নাদিরা বেগমের বিরুদ্ধে মামলা করেন। কমিশন পরে তদন্ত শেষে শহীদুলের বিরুদ্ধে ২৯ লাখ ৮ হাজার ৫৩২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে অভিযোগপত্র দেয়। এতে তার স্ত্রীকে অব্যহতি দেওয়া হয়। ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে সম্পত্তির হিসাব দিতে বলে। ওই তালিকায় শহীদুলের নাম ছিল। তিনি এখন কারাগারে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএ/১৭২৭ঘ.