২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমে সংলাপ অনুষ্ঠান স

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠান গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। সোমবার তিনি বলেছেন, "সংলাপ যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতার দায় যেন একজন অন্যজনের ঘাড়ে চাপাতে না পারে সেজন্যই এ ব্যবস্থা করা উচিত।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠান গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। সোমবার তিনি বলেছেন, "সংলাপ যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতার দায় যেন একজন অন্যজনের ঘাড়ে চাপাতে না পারে সেজন্যই এ ব্যবস্থা করা উচিত।" সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণেরও সুযোগ চেয়েছেন তিনি। বিকেলে ইস্কাটনে নিজের বাসায় সাংবাদিকদের তিনি বলেন, "দ্বিপক্ষীয় সংলাপ হলেও এতে সব শ্রেণী ও পেশার প্রতিনিধিদের অংশ নেয়ার সুযোগ থাকা উচিত।" সব শ্রেণী পেশার প্রতিনিধি বলতে কী বোঝাচ্ছেন জানতে চাইলে আমু বলেন, "শিক্ষক, আইনজীবী কিংবা শিক্ষার্থী প্রতিনিধিরা সংলাপে দর্শক হিসেবে উপস্থিত থাকতে পারেন। তাদের প্রশ্ন করার সুযোগও দেয়া যেতে পারে।" অবশ্য এসব তার একেবারেই ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেন তিনি। আমির হোসেন আমু বলেন, "আমরা জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছি। তবে তা না হলে রোডম্যাপ অনুযায়ী বছরের শেষ নাগাদ নির্বাচনের জন্য ধৈর্য ধারণ করবো।" আর এ জন্য মার্চের মধ্যেই সংলাপ অনুষ্ঠানের দাবি জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/জেকে/জিএনএ/১৮৫৫ ঘ.