২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবন জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার

বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ পবন সোমবার সন্ধ্যায় জামিনে মুক্তি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের গ্রেপ্তার হয়েছেন। লালবাগ থানা পুলিশ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নাজিমুদ্দিন রোড থেকে তাকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 05:24 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়রি ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ পবন সোমবার সন্ধ্যায় জামিনে মুক্তি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের গ্রেপ্তার হয়েছেন। লালবাগ থানা পুলিশ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নাজিমুদ্দিন রোড থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে পবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালবাগ থানার উপ-পরিদর্শক সাকিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে নাজিমুদ্দিন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিশৃংখলার অভিযোগ এনে জরুরি বিধিমালার ক্ষমতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, গ্রেপ্তারের করে থানায় নিয়ে আসার পর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, সোমবার রাত সোয়া ৯ টার দিকে তাকে হাসপতালে ভর্তি করা হয়েছে। পবনের বোন ডাক্তার দেলেয়ারা হাসপাতালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, "জামিনে মুক্তি পাওয়ার পর পবনকে রিক্সায় করে নিয়ে যাওয়ার সময় সাদা পোশাকের পুলিশ তাদের চারদিক ঘিরে ফেলে এবং টানাহেঁচড়া করে লালবাগ থানায় নিয়ে যায়। কী অভিযোগে তাকে থানায় নেওয়া হচ্ছে জানতে চাইলে তারা কোনো জবাব দেয়নি। টানাহেঁচড়ার কারণে পবন বেশ অসুস্থ হয়ে পড়ে।" ঢাকা কেন্দ্রীয় কারগারের সুপারিনটেনডেন্ট গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাইকোর্টের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার বিকালে তাকে জামিনে মুক্ত দেওয়া হয়েছে। গত ৩০ অক্টোবর রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মপুরে জাপান গার্ডেন সিটির ভেতর থেকে পবনকে অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়। তার আইনজীবী গাজী তৌহিদুল ইসলাম জানিয়েছেন, এই অস্ত্র মামলায় আরও একবার হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার বের হওয়ার পরপরই পবনকে গ্রেপ্তার করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ১৯ ডিসেম্বর ওই অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে জামিন মুক্ত হওয়ার পর কারাগারের গেটেই লালবাগ থানা পুলিশ জরুরিবিধি ক্ষমতায় তাকে গ্রেপ্তার করে। পরে এই মামলায়ও হাইকোর্ট থেকে জামিন নিয়ে সোমবার কারাগার থেকে বের হওয়ার পর পুলিশ তাকে আবার গ্রেপ্তার করল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এমএইচবি/২৩০৪ ঘ.