২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাট শিল্প রক্ষায় ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের ৫ দফা দাবি

পাট শিল্প রক্ষায় জাতীয় কমিশন গঠন ও বকেয়া পরিশোধসহ ৫ দফা দাবি জানিয়েছে ক্ষুদ্র পাট ব্যবসায়ী ও পাট চাষী সমিতি। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাট শিল্প রক্ষায় জাতীয় কমিশন গঠন ও বকেয়া পরিশোধসহ ৫ দফা দাবি জানিয়েছে ক্ষুদ্র পাট ব্যবসায়ী ও পাট চাষী সমিতি। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি মো. ইউনুস মিয়া সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল জাতীয় কমিশন গঠন, পাট চাষী ও ব্যবসায়ীদের বকেয়া পাওয়া পরিশোধ, পাটকল বন্ধ নীতি পরিহার এবং বিশ্ব ব্যাংক ও অন্যান্য সংস্থার নীতি গ্রহণ না করা। ইউনুস মিয়া পাট খাতের বর্তমান সংকট ও এর সঙ্গে জড়িত শ্রমিক-কর্মচারিদের দুরবস্থা তুলে ধরেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, পাট শিল্প রক্ষায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি সমাধানে উদ্যোগী হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৪০ঘ.