ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির দিনে গার্মেন্টস শিল্প এলাকায় ভোটার তালিকার কাজ করবে নির্বাচন কমিশন।
সোমবার বিকালে বাংলাদেশ তৈরি পোষাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রতিনিধি এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বিজিএমই নেতা আনোয়ারুল পারভেজ সাংবাদিকদের বলেন, "কর্মব্যস্ততার কারণে গার্মেন্টস খাতের ২০ লাখেরও বেশি শ্রমিকের অধিকাংশই ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। এছাড়া শ্রমিকদের অনেকেই জানে না, স্থায়ী না বর্তমান ঠিকানায় তাদের ভোটার হতে হবে। এ অবস্থায় ভোটার তালিকা থেকে যেন কেউ বাদ না পড়ে, সে জন্য বিজিএমইএ কমিশনকে প্রস্তাব দিয়েছিল, তারা যেন প্রতিটি কারখানায় গিয়ে ভোটার তালিকার ফরম পূরণ ও ছবি তোলার কাজ করে।"
বিজিএমই সভাপতি বলেন, লোকবলের অভাবে কমিশনের পক্ষে কারখানায় গিয়ে এই কাজ করা সম্ভব নয় বলে বৈঠকে সিইসি জানিয়েছেন। দ্বিপক্ষীয় আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, কোন গার্মেন্টস এলাকায় কখন সাপ্তাহিক ছুটি, তার একটি তালিকা কমিশনকে দেওয়া হবে। এই তালিকা ধরে কমিশন একেকটি এলাকায় ভোটার নিবন্ধনের কাজ করবে।"
বৈঠকে বিজিএমই এর চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী উদ্যোগ কেন্দ্রের সাধারণ সম্পাদক মাসুদা খাতুন শেফালীসহ ছয় জন প্রতিনিধি।
মাসুদা খাতুন শেফালী সাংবাদিকদের জানান, ২২ লাখ ৫৯ হাজারেরও বেশি গার্মেন্টস শ্রমিকের মধ্যে এ পর্যন্ত মাত্র এক লাখ ৭৬ হাজার ৩৮৫ জন নিবন্ধিত হতে পেরেছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।
তিনি বলেন, "বৈঠকে সিইসিকে এ বিষয়ে অবহিত করা হলে তিনি আশ্বাস দিয়েছেন, ছুটির দিনগুলোতে কমিশন সর্বাত
bdnews24