২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের প্রধান এজেন্ডা শেখ হাসিনার মুক্তি: মতিয়া

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সরকারের সঙ্গে সংলাপের প্রধান এজেন্ডা হবে দলীয় সভানেত্রী শেখ হাসিনার মুক্তি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ১৪ দল ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবকে ভিত্তি ধরেই তারা সরকারের সঙ্গে সংলাপে অংশ নিতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সরকারের সঙ্গে সংলাপের প্রধান এজেন্ডা হবে দলীয় সভানেত্রী শেখ হাসিনার মুক্তি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ১৪ দল ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবকে ভিত্তি ধরেই তারা সরকারের সঙ্গে সংলাপে অংশ নিতে চান। মতিয়া চৌধুরী বুধবার দুপুরে তার রমনার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মতিয়া তার কাছে খাদ্য ও স্বাস্থ্য উপদেষ্টা মঙ্গলবারের টেলিফোনের কথা উল্লেখ করে বলেন, "তিনি সংলাপ বিষয়ে আমাদের চিন্তাভাবনার কথা জানতে চেয়েছেন। আমি বলেছি, 'এটা আমার একার বিষয় নয়'। দলের নীতি-নির্ধারকরা আলোচনা করে বিষয়টি সম্পর্কে জানাবেন।" মতিয়া চৌধুরী বলেন, সরকারের সঙ্গে সংলাপে তাদের 'প্রথম বিষয়' হবে শেখ হাসিনার মুক্তি নিয়ে আলোচনা। শেখ হাসিনাকে মুক্ত করে তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নিতে চান তারা। মতিয়া চৌধুরী আরও জানান, জামায়াত ইসলামী থাকলে তার দল সংলাপে অংশ নেবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৮২৭ঘ.