চার উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হয়ে থাকতে পারে: আকবর আলি
চার উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হয়ে থাকতে পারে - বলেছেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান। মঙ্গলবার মতিঝিলে কমিশনের নির্ধারিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "প্রশাসনের দায়িত্বশীল পদে কোনো কর্মকর্তা ঠিকমতো দায়িত্ব পালন না করলে তাকে সরিয়ে দেওয়া হয়। এই চার উপদেষ্টাকেও হয়ত একইভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এটি একটা রুটিন পদত্যাগ।"
