২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাকে ছাড়াই নির্বাচনের জন্য তৈরি থাকুন: দলকে হাসিনা

চাঁদাবাজি মামলার রায়ের ব্যাপারে আবারো সংশয় প্রকাশ করেছেন শেখ হাসিনা। আদালতে হাসিনা বলেছেন, কি রায় হবে তা তার জানা আছে। এ অবস্থায় তাকে ছাড়াই আওয়ামী লীগকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক প্রদীপ চৌধুরী। মঙ্গলবারের শুনানি শেষে বিশেষ এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানসহ দলের নেতাকর্মীদের উদ্দেশে হাসিনা বলেন, "রায় প্রস্তুত করা আছে। আর কি রায় হবে তাও আমি জানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 08:11 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলার রায়ের ব্যাপারে আবারো সংশয় প্রকাশ করেছেন শেখ হাসিনা। আদালতে হাসিনা বলেছেন, কি রায় হবে তা তার জানা আছে। এ অবস্থায় তাকে ছাড়াই আওয়ামী লীগকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক প্রদীপ চৌধুরী। মঙ্গলবারের শুনানি শেষে বিশেষ এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানসহ দলের নেতাকর্মীদের উদ্দেশে হাসিনা বলেন, "রায় প্রস্তুত করা আছে। আর কি রায় হবে তাও আমি জানি। আপনারা সরকারের কাছে নির্বাচন দাবি করেন। আমাকে ছাড়াও নির্বাচনে অংশ নেবেন।" এ সময় তিনি আগামী জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানোর জন্য জিল্লুর রহমানকে নির্দেশ দেন। মামলার রায়ের বিষয়ে হাসিনা বলেন, "আমাকে বলা হয়েছে রায় মেনে নিতে। তার মানে দাঁড়ায় তারা রায় আগেই তৈরি করে রেখেছে।" নির্বাচন প্রশ্নে তিনি চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে অতি দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। এর আগে সকালে শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে আজম চৌধুরীর চাঁদাবাজি মামলার শুনানি আবার শুরু হয়। এদিন আসামিপক্ষের আইনজীবীরা এ মামলা থেকে তাদের অব্যাহতি চান। শেখ হাসিনা ও শেখ সেলিমকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে কি না- এ সংক্রান্ত আদেশ দেওয়া হবে আগামী ১৩ জানুয়ারি রোববার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসকে/১৪০২ঘ.