২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসের বাড়ি বরাদ্দ দুর্নীতির মামলা স্থগিত

বিএনপির সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে সরকারি বাড়ি বরাদ্দ দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 12:37 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে সরকারি বাড়ি বরাদ্দ দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল আওয়ালের হাইকোর্ট বেঞ্চ মির্জা আব্বাসের দায়ের করা রিট আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে এই আদেশ দেন। পাশাপাশি আদালত এ মামলা দায়ের ও মামলার কার্যক্রমকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি রুলনিশি জারি করেছেন। গত ২৯ মার্চ দুদক মতিঝিল থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে বিএনপির সরকারের মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে ১৮ টি সরকারি বাড়ি বরাদ্দ দেওয়ার অভিযোগ করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন। মির্জা আব্বাসের পক্ষে রিটটির ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খোরশেদ আলম। সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮২৫ঘ.