ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী পাঁচ আসামীর লিভ টু আপিল মঞ্জুর (আপিল শুনানির জন্য গ্রহণ) করেছেন সুপ্রিম কোর্ট।
রোববার বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি মো. হাসান আমিনের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের ৩ বিচারপতির বেঞ্চ এ লিভ টু আপিলের ওপর দীর্ঘ ২৫ কার্যদিবস শুনানি গ্রহণ করে এই রায় দেন।
আসামীদের লিভ টু আপিল মঞ্জুর করায় এখন আপিলের ওপর আবার শুনানি হবে। সেই শুনানি নিষ্পত্তি হলেই শেষ হবে বঙ্গবন্ধু হত্যা মামলার চুড়া
bdnews24