২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ ঠিকভাবে চলছে না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, একটি দেশ যেভাবে চলা উচিত বাংলাদেশ সেভাবে চলছে না। তিনি বলেন, "যেভাবে জামায়াতের বিস্তৃতি ঘটছে তা দেশের জন্য হুমকিস্বরূপ। স্বাধীনতাবিরোধী এই দল যদি ক্ষমতায় যায় তাহলে একাত্তরের মতো আবার স্বাধীনতার পক্ষের শক্তির মাথা কাটবে। এজন্য সময় থাকতে জামায়াত চক্রকে রুখতে হবে।" শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরে তার বাসভবনে দলীয় ইফতার মাহফিলের আগে আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 03:18 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, একটি দেশ যেভাবে চলা উচিত বাংলাদেশ সেভাবে চলছে না। তিনি বলেন, "যেভাবে জামায়াতের বিস্তৃতি ঘটছে তা দেশের জন্য হুমকিস্বরূপ। স্বাধীনতাবিরোধী এই দল যদি ক্ষমতায় যায় তাহলে একাত্তরের মতো আবার স্বাধীনতার পক্ষের শক্তির মাথা কাটবে। এজন্য সময় থাকতে জামায়াত চক্রকে রুখতে হবে।" শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরে তার বাসভবনে দলীয় ইফতার মাহফিলের আগে আলোচনা সভায় তিনি একথা বলেন। ইফতারে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুল, জেলা জাতীয় পার্টির সভাপতি বুলবুল খান মাহবুব প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৪ ঘ.