২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

জেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সুমনকে রোববার দুপুরে জেলা শহরের হয়বতনগর এলাকার ফিশারি রোড থেকে গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 10:29 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সুমনকে রোববার দুপুরে জেলা শহরের হয়বতনগর এলাকার ফিশারি রোড থেকে গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক বদরুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "করিমগঞ্জ থানায় দায়ের করা একটি মারামারির মামলায় সুমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সে মামলায়ই তাকে গ্রেপ্তার করা হয়েছে।" সুমনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে উল্লেখ করে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, এসব অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৫ ঘ.