ঢাকা,১৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন আইন সংস্কার নিয়ে আলোচনা কর্মসূচির অংশ হিসেবে হিসেবে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন।
বর্ণানুক্রমে নির্বাচন আইন সংস্কার নিয়ে ইসির সঙ্গে আলোচনায় বসা দ্বিতীয় দল হচ্ছে কৃষক শ্রমিক জনতা লীগ।
রোববার সকালে শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে সভাপতি কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের ১০ সদস্যের একটি দল প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, দুই কমিশনার ছহুল হোসাইন, মো. সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।
আলোচনার শুরুতে কাদের সিদ্দিকী যুদ্ধাপরাধী এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা যে পর্যন্ত ক্ষমা প্রার্থনা না করে সে পর্যন্ত তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিষয়টি নির্বাচনী আইনে অন্তর্ভূক্ত করার দাবি তোলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এএইচডি/এসকে/১৩০৫ঘ.
bdnews24