২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার অনুপস্থিতিতে মহাসচিবের দায়িত্ব পালন করবেন আশরাফ

বিএনপির সংস্কারপন্থীদের নেতা আব্দুল মান্নান ভুঁইয়ার অবর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন আশরাফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 06:29 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিএনপির সংস্কারপন্থীদের নেতা আব্দুল মান্নান ভুঁইয়ার অবর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন আশরাফ হোসেন। রোববার সকালে চিকিৎসার জন্য সিঙ্গাপুর রওয়ানা হওয়ার প্রাক্কালে গুলশানের বাসায় মান্নান ভুঁইয়া সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন,"আমার অবর্তমানে আশরাফ হোসেন মহাসচিবের দায়িত্ব পালন করবেন। দলের সংস্কারের পক্ষে সিনিয়র নেতারা বসে যেকোন সিদ্ধান্ত নিতে পারবেন।" সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সোমবার মান্নান ভূঁইয়া হৃদরোগ এবং প্রোস্টেট গ্ল্যান্ডের রোগের চিকিৎসা করাবেন। তিনি বলেন,"আমি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি। দেশবাসীর কাছে আরোগ্য লাভের জন্য দোয়া চাই। দেশে ফিরে আবার জনগণের জন্য কাজ করব। আমার অবর্তমানে অন্য নেতারা দলের সংস্কার কার্যক্রম নিয়ে জনমত সৃষ্টির কাজ চালিয়ে যাবেন।" থাই এয়ারলাইন্সের বিমানে রোববার দুপুরে ঢাকা ছেড়ে যাবেন মান্নান ভূঁইয়া। দলের সিনিয়র নেতারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন। তার বড় ছেলে ভুঁইয়া অনিন্দ্য মোহাইমেন (রাজন)তার সঙ্গে যাচ্ছেন। গত বছরের জুলাই মাসে মান্নান ভুঁইয়া সর্বশেষ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালেই তার হৃদপিন্ডের ধমনীতে সৃষ্ট ব্ল