২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়াই বিএনপির মহাসচিব : আশরাফ

আব্দুল মান্নান ভূঁইয়াই বিএনপির বৈধ মহাসচিব এবং তারাই দলের মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন আশরাফ হোসেন। তিনি বলেছেন, "নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় আমরাই দলের প্রতিনিধিত্ব করবো।" বৃহস্পতিবার দুপুরে গুলশানে ন্যাম ফ্ল্যাটে মান্নান ভূঁইয়ার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আশরাফ হোসেন বলেন, "বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী যে কাউকে দলের প্রাথমিক সদস্যপদ এবং অন্যকোনো পদ থেকে বহিষ্কার করতে হলে তাকে প্রথমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 08:20 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আব্দুল মান্নান ভূঁইয়াই বিএনপির বৈধ মহাসচিব এবং তারাই দলের মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন আশরাফ হোসেন। তিনি বলেছেন, "নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় আমরাই দলের প্রতিনিধিত্ব করবো।" বৃহস্পতিবার দুপুরে গুলশানে ন্যাম ফ্ল্যাটে মান্নান ভূঁইয়ার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আশরাফ হোসেন বলেন, "বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী যে কাউকে দলের প্রাথমিক সদস্যপদ এবং অন্যকোনো পদ থেকে বহিষ্কার করতে হলে তাকে প্রথমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এই প্রক্রিয়া শেষ না করে কাউকে বহিষ্কার করা যায় না।" তিনি বলেন, "চেয়ারপারসন গ্রেপ্তার হওয়ার পর আইনজীবীর মাধ্যমে বহিষ্কারের যে সিদ্ধান্তপ্রকাশ করা হয়েছে তাও অবৈধ। কারণ কেউ কারারুদ্ধ হওয়ার পর তার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে চেয়ারপারসনের ওই কথিত সিদ্ধান্তটি বিতর্কিত।" বিএনপি থেকে বহি