২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাবেক সাংসদ মিলন গ্রেপ্তার

ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে বিএনপির সাবেক সাংসদ ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে র‌্যাব গুলশান এলাকার রাস্তায় একটি গাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন আহমদ টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক এমপি ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মিলন র‌্যাবের হেফাজতেই রয়েছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 08:40 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে বিএনপির সাবেক সাংসদ ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে র‌্যাব গুলশান এলাকার রাস্তায় একটি গাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন আহমদ টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক এমপি ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মিলন র‌্যাবের হেফাজতেই রয়েছেন।" তিনি জানান, মিলনের একটি গাড়িও আটক করা হয়েছে। গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ত্রাণের মালামাল আত্মসাতের অভিযোগে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মিলনের বিরুদ্ধে কালীগঞ্জ এবং জয়দেবপুর থানায় পৃথক দুটি মামলা রয়েছে বলে গুলজার উদ্দিন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর গাজীপুর প্রতিনিধি জানান, জরুরি অবস্থা জারির পর থেকেই ফজলুল হক মিলন প্রকাশ্যে খুব একটা আসতেন না। গত ২৩ এপ্রিল গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ক্যাম্পাসে ফজলুল হক মিলনের ঠিকাদারি প্রতিষ্ঠান শীতলক্ষ্যা এন্টারপ্রাইজে ত্রাণের টিন পাওয়ার পর থেকে তিনি পুরোপুরি আত্মগোপনে চলে যান। ত্রাণের টিন উদ্ধারের ঘটনায় ওই দিনই জয়দেবপুর থানায় মিলনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়। ঘটনার দিন পুলিশ ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক মাহবুবুজ্জামান লিটন, প্রকৌশলী আবু সাঈদ ও কর্মচারী ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে। কৃষি গবেষণা ইনস্টিটিউটে উদ্ভিদ ও কৌলিসম্পদ কেন্দ্রের ভবন নির্মাণের কার্যাদেশ অনিয়মের মাধ্যমে মিলনের প্রতিষ্ঠানকে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার কয়েক দিন আগে ২০০৬ সালের ১২ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাড়ে ৫ কোটি টাকা ব্যয় ওই কেন্দ্রের ভিত্তিস্থাপন করেন। এছাড়াও চলতি বছরের ১২ মার্চ কালীগঞ্জের নাগরী ইউনিয়নের কেটুন গ্রামে ফজলুল হক মিলন প্রতিষ্ঠিত একটি বেসরকারি সংস্থা থেকে ৯০ পিস ত্রাণের টিন উদ্ধার করে যৌথ বাহিনী। খাস জমি বেআইনিভাবে দখল নিয়ে মিলন এ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। ঘোড়াশাল রেল সেতু থেকে কালীগঞ্জের কলিঙ্গা পর্যন্ত শীতলক্ষ্যা নদীর তীরের ১০ কিলোমিটার এলাকা জুড়ে মিলনের প্রত্যক্ষ মদদে নির্বিচার বালু উত্তোলন করা হতো বলে এলাকায় অভিযোগ রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এএইচডি/ইএইচবি/এমআই/২০০২ ঘ.