২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই হাঁড়ির রান্না খেলেন দুজন

দুপুরে আর রাতে একই পদের, একই হাঁড়িতে রান্না করা খাবার খেয়েছেন কারাবন্দি সাবেক দুই প্রধানমন্ত্রী। হাসিনা যে বিশেষ কারাগারে আছেন সেখানে হয়েছে রান্না। ওখান থেকে খাবার যায় ৬০ গজ দূরে খালেদার কারাগারে। কারা উপ মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে বলেছেন, "সাবেক দু'প্রধানমন্ত্রীই দুপুরে মুরগির তরকারি, সবজি ও ডাল দিয়ে ভাত খেয়েছেন। রাতে তাদের জন্য সরু চালের সঙ্গে ইলিশ মাছ, সবজি ও ডালের ব্যবস্থা করা হয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 05:20 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দুপুরে আর রাতে একই পদের, একই হাঁড়িতে রান্না করা খাবার খেয়েছেন কারাবন্দি সাবেক দুই প্রধানমন্ত্রী। হাসিনা যে বিশেষ কারাগারে আছেন সেখানে হয়েছে রান্না। ওখান থেকে খাবার যায় ৬০ গজ দূরে খালেদার কারাগারে। কারা উপ মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে বলেছেন, "সাবেক দু'প্রধানমন্ত্রীই দুপুরে মুরগির তরকারি, সবজি ও ডাল দিয়ে ভাত খেয়েছেন। রাতে তাদের জন্য সরু চালের সঙ্গে ইলিশ মাছ, সবজি ও ডালের ব্যবস্থা করা হয়।" তিনি জানান, খালেদা জিয়াকে স্পিকারের জন্য নির্ধারিত যে বাড়িটিতে রাখা হয়েছে সেখানে এখনো রান্নার ব্যবস্থা করা হয়নি। সে কারণে শেখ হাসিনার কারাগারেই দুজনের খাবার রান্না করা হয়। সেখান থেকে খালেদার জন্য খাবার পাঠানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউএম/এমএইচবি/২৩১২ ঘ.