ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, তার স্ত্রী সিগমা হুদা এবং সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া হায়দারের ঘুষ গ্রহণ ও কর ফাঁকির মামলার রায় দেওয়া হবে সোমবার।
গত বৃহস্পতিবার ওই মামলার রায় দেওয়ার কথা ছিল। কিন্তু সরকার অফিস-আদালত বন্ধ ঘোষণা করায় ওই দিন রায় হয়নি।
রোববার নতুন করে রায় দেওয়ার তারিখ ঘোষণা করা হয়।
বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার গ্রহণের অভিযোগে হুদা দম্পতির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেওয়ার দিন ধার্য করেন।
অন্যদিকে বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে রাবেয়া হায়দারের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮২৬ঘ.
bdnews24